মেহেরপুর সীমান্তে বিএসএফের ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে চার পুরুষ ও এক নারীসহ মোট পাঁচজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক ও কড়া প্রতিরোধের মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে ধলা সীমান্তে এই ঘটনা ঘটে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ধলা বিওপির অধীন সীমান্ত পিলার ১৩৫/৪-এস থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ১১ ব্যাটালিয়ন বিএসএফের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা ওই পাঁচজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়।

বিজিবির সতর্ক অবস্থান ও দ্রুত পদক্ষেপের ফলে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। ধলা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার জানিয়েছেন, সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং কোনো অবৈধ পুশইন হতে দেওয়া হবে না।

স্থানীয় বাসিন্দারাও বিজিবির পাশাপাশি সতর্ক পাহাড়ায় রয়েছে এবং পুশইনের চেষ্টায় থাকা ব্যক্তিরা এখনো ভারতের কাঁটাতারের কাছেই অবস্থান করছেন বলে জানা গেছে।

Related Articles

Back to top button