বর্ষাকালে ত্বক ভালো রাখতে যে ৫ কাজ করবেন

বর্ষাকালে বাতাসের অতিরিক্ত আর্দ্রতা ও ঘামের কারণে ত্বকের সুরক্ষাবলয় ক্ষতিগ্রস্ত হয়। ফলে ছত্রাক সংক্রমণ, ব্রণ ও ঘামাচির মতো সমস্যা বেড়ে যায়। এ সময়ে ত্বক সুস্থ ও সতেজ রাখতে চর্মরোগ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ৫টি বিষয় মেনে চলা জরুরি:

১. মৃদু ক্লিনজার ব্যবহার: ত্বকের প্রয়োজনীয় ভেতরের আর্দ্রতা না হারিয়ে ঘাম ও ময়লা দূর করতে হালকা, সাবান-মুক্ত এবং পিএইচ (pH) ভারসাম্যযুক্ত ক্লিনজার ব্যবহার করা উচিত। ২. ক্ষতিকর উপাদান এড়িয়ে চলা: খুব গরম পানি, কড়া সাবান, অতিরিক্ত স্ক্রাবিং ও ঘন ঘন মুখ ধোয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এগুলো ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট করে দেয়। ৩. হালকা ময়েশ্চারাইজার ব্যবহার: ত্বকের পানির ভারসাম্য বজায় রাখতে সেরামাইড, গ্লিসারিন বা হায়ালুরোনিক অ্যাসিড সমৃদ্ধ সুগন্ধমুক্ত ও নন-কমেডোজেনিক ময়শ্চারাইজার বেছে নিন। ৪. সানস্ক্রিন ব্যবহার বন্ধ না করা: মেঘলা আবহাওয়াতেও ক্ষতিকর অতিবেগুনি (UV) রশ্মি মেঘ ভেদ করে ত্বকের ক্ষতি করে। তাই বর্ষাতেও প্রতিদিন অন্তত এসপিএফ (SPF) ৩০ যুক্ত ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। ৫. শুকনো ও পরিষ্কার থাকা: শরীরের ভাঁজগুলো শুকনো রাখা, ভেজা কাপড় দ্রুত বদলে ফেলা এবং ঢিলেঢালা সুতি পোশাক পরা উচিত। এছাড়া চর্মরোগ হলে নিজে নিজে ফার্মেসি থেকে স্টেরয়েড যুক্ত ক্রিম কিনে ব্যবহার করা যাবে না।

লালচে ভাব, চুলকানি বা ক্রমাগত ফুসকুড়ি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Back to top button