তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, প্লাবনের ঝুঁকিতে ১১ জেলা

আগামী ৭২ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার অববাহিকার পাঁচ জেলায় বন্যার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।


এ ছাড়া আগামী ৭২ থেকে ১২০ ঘণ্টার মধ্যে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের ১১ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

প্রকাশিত বন্যা সতর্কবার্তায় জানানো হয়, বর্তমানে কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সতর্কবার্তায় বলা হয়, আগামী ৭২ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এ ছাড়া আগামী ৭২ থেকে ১২০ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা অববাহিকাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ, ধরলা অববাহিকাভুক্ত লালমনিরহাট ও কুড়িগ্রাম, ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকাভুক্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া এবং সোমেশ্বরী ও ভুগাই-কংস অববাহিকাভুক্ত শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সতর্কসীমা বা বিপৎসীমার কাছাকাছি পানি প্রবাহের কারণে সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে কেন্দ্রটি জানিয়েছে।

Related Articles

Back to top button