আজ মহাষ্টমীর দিনে সেখানে ১০ হাজারের বেশি ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
শারদীয় দুর্গোৎসব ঘিরে সারাদেশে এখন আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। উৎসবে গতকাল বৃহস্পতিবার মহাসপ্তমীতে সারাদেশের প্রতিটি মণ্ডপই ছিল উৎসবমুখর। ভক্ত, পূজারি ও দর্শনার্থীর উপচে পড়া ভিড়ে জমজমাট ছিল সারাদেশের ৩১ হাজার ৪৬১টি পূজামণ্ডপ। আজ শুক্রবার দুর্গোৎসবের তৃতীয় দিন মহাষ্টমী ও সন্ধিপূজা। রামকৃষ্ণ মিশনসহ বেশ কয়েকটি পূজামণ্ডপে একই সঙ্গে এ দিন কুমারীপূজাও অনুষ্ঠিত হবে।
মহাসপ্তমীর দিনে গতকাল সকালে মণ্ডপে মণ্ডপে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। সকাল ৭টা ৫৩ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হয় দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তম্যাদি কল্পারম্ভ। এরপর দেবীর সপ্তমীবিহিত পূজা শেষে আয়োজন করা হয় পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ আরতি। অনেক মণ্ডপেই ছিল আরতি, স্বেচ্ছায় রক্তদান, দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ, নৃত্যনাট্য, ভক্তিমূলক সংগীত, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এদিন রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির মণ্ডপে ছিল উপচে পড়া ভিড়। আজ মহাষ্টমীর দিনে সেখানে ১০ হাজারের বেশি ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
শেষে সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪১ মিনিটের মধ্যে হবে সন্ধিপূজা। রামকৃষ্ণ মিশন, মঠসহ কয়েকটি পূজামণ্ডপে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে দুর্গাপূজা আয়োজনের কারণে এসব মণ্ডপে পূজার সময়ের হেরফের ঘটবে কিছুটা। তবে আজকের দিনের প্রধান আকর্ষণ থাকবে কুমারীপূজা।
বেলা ১১টায় রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন ও মঠ পূজামণ্ডপে এ কুমারীপূজা অনুষ্ঠিত হবে। এ জন্য অল্পবয়সী একটি মেয়েকে কুমারী হিসাবে মনোনীত করা হয়েছে, যাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুসারে তার একটি নামকরণও করা হবে। কুমারীপূজা ছাড়াও আজ মিশনে প্রায় ৩৫ হাজার পূজারি ও দর্শনার্থীর মধ্যে বিতরণ করা হবে মহাপ্রসাদ। রামকৃষ্ণ মিশনের নারায়ণগঞ্জ, দিনাজপুর, ফরিদপুরসহ কয়েকটি মঠ এবং মণ্ডপেও আজ অনুষ্ঠিত হবে কুমারীপূজা।
বেলা ১১টায় রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন ও মঠ পূজামণ্ডপে এ কুমারীপূজা অনুষ্ঠিত হবে। এ জন্য অল্পবয়সী একটি মেয়েকে কুমারী হিসাবে মনোনীত করা হয়েছে, যাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুসারে তার একটি নামকরণও করা হবে। কুমারীপূজা ছাড়াও আজ মিশনে প্রায় ৩৫ হাজার পূজারি ও দর্শনার্থীর মধ্যে বিতরণ করা হবে মহাপ্রসাদ। রামকৃষ্ণ মিশনের নারায়ণগঞ্জ, দিনাজপুর, ফরিদপুরসহ কয়েকটি মঠ এবং মণ্ডপেও আজ অনুষ্ঠিত হবে কুমারীপূজা।
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সব নাগরিককে ৩৬৫ দিন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। এটা অক্ষুণ্ন থাকবে। গতকাল দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, মাঝে মাঝে দুই-একটি ঘটনা ঘটে। এটি বিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশ পূজা কমিটির মহাসচিব আমাকে জানিয়েছেন, পূজাকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, এমন তথ্য তাঁর কাছে নেই। সবাই যদি সহযোগিতা করেন, বাংলাদেশের সব মানুষ ৩৬৫ দিন নিরাপদে থাকবে। আগামী রোববার অর্থাৎ দশমী পর্যন্ত মণ্ডপগুলোয় বিশেষ নিরাপত্তা থাকবে বলেও জানান তিনি।
দেশে সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, সব সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের নাগরিক। সবার অধিকার এ দেশে সমান। এ অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। এ অধিকার রক্ষা করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।
গতকাল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাঙালি হিন্দুদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে উপদেষ্টা এসব কথা বলেন। কোনো সম্প্রদায়কে ধর্মীয় কারণে অত্যাচার-নির্যাতন করা যাবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে, সরকার সেটি বিচারের আওতায় আনবে।



