এশিয়ান টেলিভিশনের প্রতিবেদক ফরিদ আহমেদ নয়নের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক :রাজধানীর উত্তরা তথ্য চাওয়ায় উত্তরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের প্রতিবেদক ফরিদ আহমেদ নয়নেরওপর হামলা ক্যামেরা ছিলিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল ৭ অক্টোবর সোমবার আজমপুর জমির আলী মার্কেটেসংবাদ সংগ্রহ করতে দেলে এই ঘটনা ঘটে। এই বিষয়ে ফরিদ আহমেদ নয়ন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি লিখিতঅভিযোগ দাঁয়ের করেন।

নয়ন বলেন, উত্তরা আজমপুর জমির আলী মার্কেটে ঝামেলা চলছে এমন সংবাদ পেয়ে সেখানে তথ্য চাইতে গেলে হেনস্তারস্বীকার হন তিনি। এসময় জমির আলীর মেয়ে ও তার লোকজন নয়নকে একটি রুমে ২০ মিনিট আটক রাখেন বলেও অভিযোগপাওয়া গেছে।

অভিযোগ সুত্রে জানা যায় গত ০৭/১০/২০২৪ ইং তারিখে জমির আলী মার্কেট গন্ডগোল হচ্ছে এবং সেখানে পুলিশ ও আর্মিঅবস্থান করেছে সে সুবাদে সাংবাদিক ফরিদ আহমেদ নয়ন তথ্য সংগ্রহ করতে যায়।এক পর্যায়ে ১ নং বিবাদির কাছে ঘটনাজানতে চাইলে তিনি সাংবাদিক শুনা মাত্র তেড়ে আসেন।

১নং বিবাদী আমার সাংবাদিক পরিচয় পাওয়া মাত্র আমার হাতে থাকা রিয়েলমি মডেলের মোবাইল ফোন কেড়ে নেয় এবংঅকথ্য ভাষায় গালিগালাজ করে তখন ২নং বিবাদী ঘটনাস্থলে উপস্থিত ছিলো। বিবাদীদ্বয় আমার ফোন নিয়ে তাদের অফিসরুমে ঢুকে যায়। আমি ও আমার সংগীয় সাংবাদিক বিবাদীদের নিকট থেকে আমার ফোনটি ফেরত নেওয়ার জন্য তাদের অফিসরুমে প্রবেশ করলে বিবাদীদের আরো ৪/৫ জন অজ্ঞাতনামা সহযোগী অফিস রুমে প্রবেশ করে। বিবাদীরা জোর পূর্বক আমারমোবাইল ফোনের ছবি ও ভিডিও ডিলিট করে দেয়। ১নং বিবাদী আমার মোবাইল ফোনের স্ক্রিন ভেঙে ফেলে। ১ ও ২নং বিবাদীতাদের অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে আমাকে এ ধরনের নিউজ না করার জন্য ভয়ভীতি ও হুমকী প্রদান করে। আমি ওআমার সংগীয় সাংবাদিকে প্রায় ২০ মিনিট আটক রাখার পরে ফোন সহ তাদের রুম থেকে বের করে দেয়। বিবাদীদের অফিসেরসিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার সত্যতা পাওয়া যাবে।

এবিসয়ে উত্তরা পশ্চিম থানায় ১ নং বিবাদী রাবেয়া সনি(৩৪) পিতা জমির আলি ও ২ নং বিবাদি মো আল আমিন(৩৮) পিতাঅজ্ঞাত সহ আরো ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তিদের না উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে।

সাংবাদিকের মোবাইল কেড়ে নেয়া এবং তাকে আটকের বিষয়ে জানতে চাইলে রাবেয়া সনি কথা না বলে মুঠোফোনের লাইনকেটে দেয়। পরবর্তীতে ফোন দিলে ফোন কেটে দিয়ে ফোনের সুইচ অফ করে দেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন,বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button