মামলা ও আবার বিয়ে করা নিয়ে মুখ খুললেন পরীমনি

সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে নিজের ব্যক্তিগত জীবন, আইনি লড়াই, গ্রেপ্তার ও পুনরায় বিয়ে করা প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি জানান, দীর্ঘদিন নীরব থাকার পেছনে কারণ ছিল সত্য একদিন প্রকাশ পাবেই—এই বিশ্বাস।

পরীমনি বলেন, যে কোনো পুরুষের সঙ্গে ছবি তুললেই তাকে ট্রল বা গালিগালাজের শিকার হতে হয়, মানুষ তাকে শুধু সিঙ্গেল ও সন্তানদের সঙ্গেই দেখতে চায়। ২০২১ সালের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে তিনি দাবি করেন, সে সময় তাকে গ্রেপ্তারের কোনো পরোয়ানা বা বাসা তল্লাশির অনুমতি ছিল না এবং পুরো ঘটনাটিই ছিল পরিকল্পিত।

চলমান আইনি প্রক্রিয়ার বিষয়ে এই অভিনেত্রী বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং রাষ্ট্রকে কখনো চাপ দেননি। যত দিনই লাগুক না কেন, আদালত তাকে নির্দোষ ঘোষণা করে সম্মান ফিরিয়ে দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি দেশের প্রতিটি নাগরিক ও শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান পরীমনি।

Related Articles

Back to top button