প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর


বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সার্জিও গরের এ সফরের মূল লক্ষ্য ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার নিয়ে আলোচনা করা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে চীন, রাশিয়া, তুরস্কের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা এবং ঢাকা-দিল্লি সম্পর্কের অগ্রগতি সম্পর্কে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, সার্জিও গর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী। তিনি ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন।




