হাইকোর্টে আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।


বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ব্যারিস্টার সুমনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, খিলগাঁও থানার হত্যা মামলা এবং মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় জারি করা রুল অ্যাবসলিউট (চূড়ান্ত) করে আদালত তাকে জামিন দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে রাজধানীর বিভিন্ন থানা ও হবিগঞ্জে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Related Articles

Back to top button