বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে

নিজস্ব প্রতিবেদক :সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় তার প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে এ জানাজা হয়।
এরপর বাদ জোহর বারিধারা কূটনৈতিক এলাকার ৮ নম্বর সড়কে অবস্থিত বায়তুল আতিক জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ ঢাকাতেই সংরক্ষণ করা হবে।



