ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ

নিউজ ডেস্ক :ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ থেকে মাঠে নামছে বাংলাদেশ। আউট ফিল্ড ভেজা থাকায় এক ঘণ্টা বিলম্বে টস হয়েছে। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়ার পেছনে মেঘলা আবহাওয়া ও কন্ডিশনের কথা বলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিন পেসার খেলানোর কথা বলেছেন রোহিত। টস হেরে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন, ‘ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো মনে হচ্ছে।’

নাজমুল জানিয়েছেন, দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। দুই পেসার নাহিদ রানা ও তাসকিনের জায়গায় দলে ঢুকেছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ। অর্থাৎ তিন স্পিনার ও দুই পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।

ভারতের একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button