বেনাপোলে একদিনের ব্যবধানে আড়াইকোটি টাকার স্বর্ণ সহ আটক

নিজস্ব প্রতিবেদক :একদিনের ব্যবধানে ভারতে পাচারকালে যশোরের বেনাপোলে ২.৩৫০ কেজি ওজনের প্রায় আড়াই কোটি টাকা মুল্যের ৫টি স্বর্ণের বার সহ কদম আলী (৩৫) নামে এক যুবক আটক হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার সময় বেনাপোল বাজারের কাঁচাবাজারের সামনে থেকে তাকে একটি মোটরসাইকেল সহ আটক করা হয়।
আটককৃত কদম আলী বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমান এর ছেলে।
যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে, কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে বেনাপোল কোম্পানি সদর ক্যাম্পের বিজিবি সদস্যরা বাজারে অভিযান চালিয়ে মোটরসাইকেল সহ কদম আলীকে আটক করে। এসময় তার শরীর ও মোটরসাইকেল তল্লাশি করে প্যান্টের পকেটে কসটেপ জড়ানো ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমনিক বাজার মুল্য ২ কোটি ৩৮ লাথ ৫ হাজার ৫০০ টাকা ।



