রাজবাড়ীতে আ. লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি:   বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা তাদের গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের মৃত বেদন মিয়ার ছেলে মো. সানা উল্লাহ (৫৪)।

তিনি রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন (৫৫)। তিনি ওই ইউনিয়নের মাটিপাড়া গ্রামের মাজেদ মোল্লার ছেলে। সদর উপজেলার বানীবহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিক উদ্দিন মিয়া (৩৯)।

তিনি একই ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। তাদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

Related Articles

Back to top button