বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শত শত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

শ্রেণিকক্ষ ও শিক্ষকের অপ্রতুলতা এবং শিক্ষাখাতে বরাদ্দ কমিয়ে দেওয়ার সরকারি পরিকল্পনার প্রতিবাদে ফ্রান্সে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলন তীব্র আকার ধারণ করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দেশজুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। আন্দোলনের জের ধরে দেশের শত শত স্কুলে শিক্ষার্থীরা ব্লকেড বা অবরোধ কর্মসূচি পালন করে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মার্সেই, নাঁতেস এবং লিওঁ শহরের রাস্তায় সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভ পরবর্তীতে রাজধানী প্যারিসসহ দেশের অন্যান্য প্রধান শহরেও ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের হাতে সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলে নানা ধরনের প্রতিবাদী ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

আন্দোলনের প্রথম দিকে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও গণগ্রেপ্তার চালালে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে। সম্প্রতি উত্তর ফ্রান্সে আন্দোলনকালে পুলিশের একটি কাঁদানে গ্যাসের গ্রেনেড কুড়িয়ে নিতে গিয়ে ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ার মতো ভয়াবহ ঘটনা ঘটে। সরকার এই পরিস্থিতিকে শহুরে সহিংসতা হিসেবে আখ্যা দিলেও শিক্ষার্থী ও শিক্ষকদের বিক্ষোভ ক্রমশ আরও জোরদার হচ্ছে।

Related Articles

Back to top button