কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার মর্যাদাপূর্ণ ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ১২তম আসরে তিনটি পুরস্কার জিতে বাজিমাত করেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘রইদ’। সিনেমাটিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন নাজিফা তুষি।


উৎসবটিতে তুষির সেরা অভিনেত্রীর পাশাপাশি ‘রইদ’ সিনেমাটি সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা সংগীত—এই দুটি বিভাগেও পুরস্কার অর্জন করে। মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমাটিতে গ্রামীণ প্রেক্ষাপটে এক রহস্যময় উপাখ্যান তুলে ধরা হয়েছে। এক উৎসবে একসঙ্গে তিনটি আন্তর্জাতিক পুরস্কার জয়ের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা সুমনসহ পুরো ‘রইদ’ দল।

উৎসবটির এ আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে নেপালের ছবি ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’।

উল্লেখ্য, এর আগে নেদারল্যান্ডসের বিখ্যাত রটারড্যাম উৎসবের মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ‘রইদ’। এছাড়া এটি আসন্ন অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত হয়েছে। সিনেমাটিতে নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত এবং আহসাবুল ইয়ামিন রিয়াদ।

Related Articles

Back to top button