মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে


যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ করার পরও মৃত্যু না হওয়ায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন ক্রিস্টিয়া পাইক। গত বুধবার রাতে তার শরীরে বিষাক্ত পেনটোবারবিটাল ইনজেকশন দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে মৃত্যু হয়নি।
স্থানীয় সময় শুক্রবার তার আইনজীবীরা আদালতকে জানান, ক্রিস্টিয়া বর্তমানে ন্যাশভিলের একটি হাসপাতালে অজ্ঞান অবস্থায় ভেন্টিলেটরে আছেন এবং তার শরীর থেকে বিষ পরিষ্কার করার চেষ্টা চলছে। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
১৯৯৫ সালে ১৮ বছর বয়সে এক সহপাঠীকে হত্যার দায়ে দীর্ঘ ৩২ বছর কারাবাসের পর তার মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হলেও তা মারাত্মকভাবে ব্যর্থ হয়। ইনজেকশন দেওয়ার সময় তিনি কেঁদে ফেলেন ও জোরে জোরে শ্বাস নেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে তিনি সবচেয়ে বেশি শাস্তি ভোগ করেছেন উল্লেখ করে তার আইনজীবীরা এখন তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।




