দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনার আসাদ আলম সিয়ামকে ভারতের সম্মতি

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে ভারতের দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্তে আনুষ্ঠানিক সম্মতি জানিয়েছে ভারত সরকার।


আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতের সম্মতির বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা। তিনি জানান, আসাদ আলম সিয়ামের নিয়োগের আনুষ্ঠানিক সম্মতিপত্র ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে।

পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়াম ১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিস (বিসিএস পররাষ্ট্র ক্যাডার)-এ যোগ দেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি নয়া দিল্লিতে বর্তমান হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। বর্তমান হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে জেনেভায় পাঠাচ্ছে সরকার।

উল্লেখ্য, আসাদ আলম সিয়াম ২০২৫ সালের জুনে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার আগে এক বছরেরও কম সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া ২০২৩-২০২৪ মেয়াদে তিনি অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ২০১৭-২০২১ সময়ে ফিলিপাইনে বাংলাদেশের দূত হিসেবে দায়িত্ব পালন করেন।

Related Articles

Back to top button