প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মির্জা আব্বাস

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার পর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

৩ সেপ্টেম্বর সন্ধ্যার পর সংসদের অধিবেশন শেষে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পরবর্তী সময়ে সংসদ ভবন থেকে ফেরার পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এর আগে জাতীয় সংসদে একটি সিদ্ধান্ত প্রস্তাবের ওপর বক্তব্য রাখতে গিয়ে মির্জা আব্বাস উল্লেখ করেন, রাজনীতি কেবল মতপার্থক্য প্রকাশের জায়গা নয়, এটি মূলতঃ মানুষের সেবা ও কল্যাণের জন্য। এছাড়া সংসদ অধিবেশন কেবল বিতর্কের ক্ষেত্র নয়, বরং এটি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষারই প্রতিফলন।

Related Articles

Back to top button