মোহাম্মদপুরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসায় অগ্নিকাণ্ডে নেওয়াজ চৌধুরী মিতু (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে আগুনের এ ঘটনা ঘটে। এতে বাসার আসবাবপত্রসহ অধিকাংশ মালামাল পুড়ে গেছে।

পরিবার সূত্রে জানা যায়, আগুন লাগার সময় নেওয়াজ চৌধুরী মিতু ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তিনি আটকা পড়েন এবং দগ্ধ হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নিহতের ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Back to top button