আজ শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায়

মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণার দিন ধার্য রয়েছে আজ।


সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ২৪ আগস্ট শুনানি শেষে এবং ২৫ আগস্ট রায় ঘোষণার তারিখ পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ৫ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আছিয়া নির্মম নির্যাতনের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা চালান। পরে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাত্র ১৩ কার্যদিবসের বিচার প্রক্রিয়া শেষে হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন এবং অপর তিন আসামিকে খালাস দেন। নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হলে প্রক্রিয়া শেষে পেপারবুক তৈরি করে বিচারকাজ সম্পন্ন করা হয়।

Related Articles

Back to top button