রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক এজেন্ডায় শীর্ষে রাখতে কাজ করবে যুক্তরাজ্য

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।


রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক, বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষা, অভিবাসন, দক্ষতা উন্নয়ন ও নিরাপত্তা খাতে সহযোগিতা জোরদারে উভয় পক্ষ সম্মত হয়।

প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাজ্যের ভূমিকার প্রশংসা করে তাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

জবাবে ব্রিটিশ হাইকমিশনার আশ্বস্ত করেন যে, যুক্তরাজ্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদের নেতৃত্বশীল ভূমিকা বজায় রাখবে এবং রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক এজেন্ডার শীর্ষে রাখতে কাজ করে যাবে।

Related Articles

Back to top button