রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় চট্টগ্রাম দক্ষিণ বিএনপির আনন্দ মিছিল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়।

মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, রুহুল কবির রিজভী দলের দুঃসময়ের পরীক্ষিত নেতা। মামলা, হামলা ও কারাবরণ সত্ত্বেও তিনি কখনোই পিছু হটেননি। তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় তিনি দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান।

সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও রিজভী আহমদের ভূমিকা প্রশংসনীয়। তার নেতৃত্ব দলকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে। সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য দেন।

Related Articles

Back to top button