ডিমের চেয়ে বেশি প্রোটিন পেতে সকালের নাস্তায় যা খেতে পারেন

প্রোটিনের চাহিদায় আমরা সাধারণত ডিম ও মাংসের ওপর নির্ভর করলেও নিরামিষ বিভিন্ন খাবারেও প্রচুর প্রোটিন থাকে।

একটি সাধারণ ডিমে প্রায় ৬ গ্রাম (প্রতি ১০০ গ্রামে ১৩ গ্রাম) প্রোটিন পাওয়া যায়। সকালের নাস্তায় ডিমের চেয়ে বেশি প্রোটিন পেতে নিচের খাদ্য উপাদানগুলো নির্বাচন করতে পারেন:

  • সয়াবিন: ইউএসডিএ (USDA)-এর তথ্য অনুযায়ী প্রতি ১০০ গ্রাম সয়াবিনে প্রায় ৩৬ গ্রাম প্রোটিন থাকে, যা ডিমের চেয়ে অনেক বেশি। সেদ্ধ সয়াবিনের সঙ্গে সবজি ও মশলা মিশিয়ে সহজে নাস্তা তৈরি করা যায়।

  • ছোলা: প্রতি ১০০ গ্রাম ছোলায় প্রায় ১৯ গ্রাম প্রোটিন মিলবে। সেদ্ধ ছোলার সালাদ, টিক্কি কিংবা র‍্যাপ করে সকালের নাস্তায় খাওয়া যেতে পারে।

  • চিয়া বীজ: পুষ্টিগুণে ভরপুর চিয়া বীজের প্রতি ১০০ গ্রামে থাকে প্রায় ১৭ গ্রাম প্রোটিন। সারারাত দুধে ভিজিয়ে রেখে কলা, বাদাম বা মধু মিশিয়ে পুডিং বানিয়ে খাওয়া যায়।

  • পনির: প্রোটিন পাওয়ার সহজ মাধ্যম পনির। আধা কাপ পনিরে প্রায় ১২ গ্রাম প্রোটিন পাওয়া যায়, যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে।

  • কুমড়ার বীজ: প্রোটিনে ভরপুর কুমড়ার বীজ ওটস, দই অথবা স্মুদির সাথে মিশিয়ে খুব সহজেই গ্রহণ করা যায়।

Related Articles

Back to top button