কথা-সুর ঢাকায়, কণ্ঠ দিলেন আমেরিকায়, এলো নাজুর সেই গান

দীর্ঘদিন পর নতুন মৌলিক গান ‘যত্নের তানপুরা’ নিয়ে এলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজু আখন্দ।


গত বুধবার (২৬ আগস্ট) ইউটিউবে প্রকাশিত গানটির কথা ও সুরের কাজ ঢাকায় হলেও আমেরিকায় অবস্থান করায় সেখান থেকেই কণ্ঠ ধারণ করে গানটি সম্পন্ন করেন এই শিল্পী।

‘যত্নের তানপুরাটা ভেঙে ফেলেছি/ আমি আর গান গাইবো না’—এমন আবেগী কথায় গানটি লিখেছেন রাজু চৌধুরী এবং সুর করেছেন এহসান রাহী। সবুজ আশীষের মিউজিক প্রোগ্রামিং ও আল মাসুদের ভিডিও পরিচালনায় গানটিতে মডেল হয়েছেন তানহা। নতুন গানটি প্রসঙ্গে নাজু জানান, এটি অত্যন্ত যত্ন ও আবেগ দিয়ে গাওয়া একটি মেলোডি ধাঁচের গান, যা শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।

উল্লেখ্য, ২০০০ সালে সাভারের স্কুলে পড়ার সময়েই নিজের প্রথম অ্যালবাম ‘কাঁচা হলুদের রং’ দিয়ে নাজু আখন্দের পথচলা শুরু হয়।

এর পর একাধিক সফল একক অ্যালবাম প্রকাশের পাশাপাশি ২০০১ সালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে ‘মায়ের সম্মান’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকে তাঁর অভিষেক ঘটে। দুই যুগে প্রায় ২৫০টি চলচ্চিত্রে কণ্ঠ দেওয়া এই শিল্পী ২০১০ সালে সেরা গায়িকা হিসেবে ‘সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ লাভ করেন।

Related Articles

Back to top button