মুগ্ধতা ছড়ানো সেই নেপালি সিনেমার সিক্যুয়েল আসছে

২০২৫ সালে মুক্তি পাওয়া সাড়াজাগানো নেপালি সিনেমা ‘উনকো সোয়েটার’-এর সিক্যুয়েল আসছে। প্রযোজনা প্রতিষ্ঠান ‘আর্টমান্ডু’ নতুন এই সিনেমার নাম ঘোষণা করেছে ‘কালিজি-উনকো সোয়েটার’।


প্রতিষ্ঠানটি জানায়, নতুন সিনেমাটি ঠিক সরাসরি সিক্যুয়েল নয়; বরং আগের চরিত্রগুলোর জীবনের নতুন অধ্যায় ও অসমাপ্ত আবেগের গল্প নিয়ে এগোবে। নবীন চৌহানের পরিচালনায় এই পর্বে আগের প্রধান দুই অভিনেতা বিপিন কারকি ও মিরুনা মাগারের পাশাপাশি যুক্ত হয়েছেন ভারতের গুণী অভিনেতা পিয়ুশ মিশ্রা। তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনও জানা যায়নি।

পূর্ব নেপালের গ্রামীণ পটভূমি ও অসম্পূর্ণ এক প্রেমের গল্প নিয়ে তৈরি ‘উনকো সোয়েটার’ শুধু নেপাল নয়, ভারত ও বাংলাদেশের দর্শকদের কাছেও দারুণ জনপ্রিয় হয়। ২ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে প্রায় সাড়ে ১১ কোটি রুপি আয় করেছিল।

Related Articles

Back to top button