জাতীয় স্বার্থেই ক্যাশলেস লেনদেন জরুরি: সাখাওয়াত হোসেন

ক্যাশলেস লেনদেনকে আরও দ্রুত, স্বচ্ছ ও গতিশীল করতে তৃণমূল পর্যায় থেকে দেশের প্রতিটি খাতে ‘বাংলা কিউআর’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেন।

রোববার (১৬ আগস্ট) সকালে বগুড়ার নাজ গার্ডেনে আয়োজিত বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেনবিষয়ক এক সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংক, আইএফসি ও অস্ট্রেলিয়ান সরকারের যৌথ উদ্যোগে এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক আ.ন.ম. মঈনুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন উল্লেখ করেন, ক্যাশলেস লেনদেনের মাধ্যমে একদিকে রাষ্ট্রের টাকা ছাপানোর ব্যয় কমবে, অন্যদিকে জাল টাকার লেনদেনও প্রতিরোধ করা সহজ হবে। প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে মানুষের দৈনন্দিন জীবন সহজ করতে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন বলেন, বাংলা কিউআর প্ল্যাটফর্মে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যুক্ত থাকায় সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমবে, এবং এটি আর্থিক প্রতারণার ঝুঁকি কমানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করবে।

Related Articles

Back to top button