স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি, ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে পৃথক দুটি মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন ও এক নারীকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।


রোববার (৯ আগস্ট) সিনিয়র জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করেন।

২০১৯ সালের ৫ অক্টোবর বাসাইল উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী স্বপ্নাকে পিটিয়ে হত্যা করেন স্বামী শাহিনুর রহমান। এ ঘটনায় নিহতের বাবা মামলা করেন। ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত স্বামী শাহিনুর রহমানকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেন।

২০২০ সালের ১৮ মে সখীপুরে কবিরাজ বাড়ি যাওয়ার পথে এক নারীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটে। উক্ত মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ৩ আসামিকে (মো. শহিদ, মো. ইসমাইল ও আব্দুর রহমান) যাবজ্জীবন কারাদণ্ডসহ ১ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এছাড়া উক্ত ঘটনায় সহযোগী হিসেবে নারী আসামি অযুফা বেগমকে ১৫ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা (অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড) দেওয়া হয়।

Related Articles

Back to top button