বলিউডে ডেঙ্গুর হানা, অসুস্থ অভিনেত্রীরা

বলিউডে নতুন করে প্রকোপ বাড়িয়েছে ডেঙ্গু। প্রাণঘাতী এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী স্বরা ভাস্কর এবং ‘বালিকা বধূ’খ্যাত অভিনেত্রী অভিকা গোর। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নিজেরাই এই অসুস্থতার খবর নিশ্চিত করেছেন।

গত ৮ আগস্ট হাসপাতালের বিছানা থেকে একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে স্বরা ভাস্কর জানান, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

অন্যদিকে স্বরা ভাস্করের আগেই ডেঙ্গুতে আক্রান্ত হন অভিকা গোর। টানা পাঁচ দিন ১০৩ থেকে ১০৪ ডিগ্রি জ্বরে ভুগেও দিল্লিতে পূর্বনির্ধারিত একটি বিজ্ঞাপনের কাজ শেষ করে মুম্বাই ফেরেন তিনি। পরবর্তীতে রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শে তার চিকিৎসা শুরু হয়।

Related Articles

Back to top button