চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রামের টিউমার অপসারণ

চাঁদপুরের শাহরাস্তিতে মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে ৩৬ বছর বয়সী এক নারীর পেট থেকে সফলভাবে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে।


শুক্রবার (৭ আগস্ট) বিকেলে দুই ঘণ্টার একটি জটিল অস্ত্রোপচারের মাধ্যমে এই টিউমারটি বের করেন চিকিৎসকরা।

সার্জন ডা. মো. আরিফ উল হাসানের নেতৃত্বে পরিচালিত এই অস্ত্রোপচারে সার্জন ডা. রেজোয়ানা সুলতানা রাখি, ডা. মোহাম্মদ জিলানী এবং অ্যানেসথেসিওলজিস্ট ডা. পান্না লাল সাহা অংশ নেন।

চিকিৎসকরা জানিয়েছেন, ইতিপূর্বে চারবার বিভিন্ন অস্ত্রোপচারের শিকার হওয়া ওই নারীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

সার্জন ডা. আরিফ উল হাসান এর আগেও একই হাসপাতালে বড় আকারের একাধিক টিউমার সফলভাবে অপসারণ করে আলোচনায় এসেছিলেন।

Related Articles

Back to top button