কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদেশি-সুদানি


গ্রিসের ক্রিট দ্বীপ উপকূল থেকে গত ৪৮ ঘণ্টায় দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বড় একটি অংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক, এছাড়া তাদের মধ্যে কয়েকজন মিসরীয় নাগরিকও রয়েছেন।
গ্রীক সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে লিবিয়া উপকূল থেকে তিনটি পৃথক নৌকায় করে তারা গ্রিসে পৌঁছান।
সম্প্রতি আসা দুটি নৌকায় থাকা ১১২ জনের মধ্যে ৭২ জনই বাংলাদেশি এবং ৩১ জন সুদানি। বর্তমানে উদ্ধারকৃতদের লেরাপেত্রা বন্দরে নিয়ে গিয়ে পরিচয় যাচাই ও নিবন্ধনের কাজ চলছে।




