ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত


হোয়াইট হাউসের পূর্বপাশে ৪০ কোটি ডলার ব্যয়ে ৯০ হাজার বর্গফুটের বিশাল ‘বলরুম’ নির্মাণের ট্রাম্প প্রশাসনের প্রকল্প আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আপিল আদালত।
শুক্রবার (৭ আগস্ট) ইউ.এস. কোর্ট অব অ্যাপিলস ফর ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিট এই রায় ঘোষণা করেন।
আদালত তাঁর রায়ে স্পষ্ট করে জানান, প্রেসিডেন্টরা হোয়াইট হাউসের সাময়িক অতিথি, মালিক নন; তাই কংগ্রেসে পাস না করে নির্বাহী বিভাগ একক সিদ্ধান্তে এমন বিশালাকৃতির স্থাপনা নির্মাণ করতে পারে না।
ট্রাম্পের তৈরি করা এই প্রকল্পের বৈধতাকে চ্যালেঞ্জ করে ‘ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিভেনশন’ নামের একটি সংস্থা পিটিশনটি দায়ের করেছিল।
আদালতের এই রায়ে বাদিপক্ষ সন্তোষ প্রকাশ করলেও প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘অন্যায্য’ আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
বলরুমটিকে একটি নিরাপত্তামূলক স্থাপনা (বোমা আশ্রয়কেন্দ্র ও ড্রোন সুরক্ষাসম্বলিত) দাবি করে তিনি দ্রুতই সর্বোচ্চ আদালতে (সুপ্রিম কোর্ট) আপিল করার ঘোষণা দিয়েছেন।




