বনানীতে ৫৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১

রাজধানীর বনানী সুপার মার্কেটের একটি জুয়েলার্সের দোকানে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট দিয়ে স্বর্ণালংকার কেনার চেষ্টাকালে মো. রুবেল আহম্মেদ ফকির (৪৬) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে। এ সময় তার সাথে থাকা এক সহযোগী পালিয়ে যান।

ডিএমপি জানায়, দুই ব্যক্তি ক্রেতা সেজে ২০-২১ ভরি স্বর্ণ পছন্দ করে একটি ট্রলি ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করে দেন। টাকার বান্ডিল দেখে দোকান কর্মচারীদের সন্দেহ হলে সেগুলো জাল নোট হিসেবে শনাক্ত হয়। পালানোর চেষ্টাকালে স্থানীয়রা রুবেলকে ধরে পুলিশে দেয়।

পুলিশ জানায়, গ্রেফতার রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পলাতক সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Related Articles

Back to top button