জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দমনে নির্বিচারে গুলি চালানো ও দমন-পীড়নে জড়িত থাকা তৎকালীন ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং জেলা এসপি পদমর্যাদার বহু পুলিশ কর্মকর্তা এখনও বহাল তবিয়তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

জুলাই আন্দোলন দমনে মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলায় দায়িত্বরত ১১৬ জন শীর্ষ কর্মকর্তার মধ্যে ৪১ জন (৩৫% এর বেশি) এখনও বিভিন্ন দপ্তরে স্বাভাবিক দায়িত্বে বা পদায়নে রয়েছেন।

৬৪ জেলায় দায়িত্ব পালন করা ৭৭ জন এসপির মধ্যে ৩৫ জন (৪৫%) বর্তমানে পুলিশ একাডেমি, পিবিআই, সিআইডি, এপিবিএন, নৌ ও রেলওয়ে পুলিশসহ বিভিন্ন দপ্তরে বহাল আছেন।

আন্দোলন সংশ্লিষ্টতায় মাত্র ১৭ জন (১৪%) কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বাকি ৫৭ জনকে বিভিন্ন দপ্তরে ও হেডকোয়ার্টার্সে ‘সংযুক্ত’ বা ওএসডি রাখা হয়েছে।

জেলা এসপিদের মধ্যে মাত্র ১১ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে নোয়াখালীর সাবেক এসপি মোহাম্মদ আসাদুজ্জামান, কুমিল্লার আব্দুল মান্নান ও বাগেরহাটের আবুল হাসনাত খানসহ ৩ জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

Related Articles

Back to top button