সাকিবকে টপকে এখন শীর্ষে পরীমনি

ফেসবুক অনুসারীর সংখ্যায় দেশের সব তারকাকে ছাড়িয়ে শীর্ষে উঠেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। দীর্ঘদিন এই তালিকার শীর্ষে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে পেছনে ফেলে তিনি এখন দেশের সর্বাধিক ফেসবুক অনুসারী তারকা।

গত বছর পর্যন্ত দুজনের অনুসারী সংখ্যা প্রায় সমান ছিল। তবে সম্প্রতি দ্রুত অনুসারী বৃদ্ধির মাধ্যমে শীর্ষস্থান দখল করেন পরীমনি।

সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার ফেসবুক পেজ বিশ্লেষণ করে দেখা যায়, পরীমনির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখেরও বেশি, অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের কিছু বেশি। বর্তমানে দুজনের মধ্যে অনুসারীর ব্যবধান প্রায় ১০ লাখ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দুই তারকার ভিন্নতা লক্ষ্য করা যায়। সাকিব আল হাসানের পেজ থেকে মাত্র ৬টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ অনুসরণ করা হয়—যার মধ্যে লিওনেল মেসি, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, সাকিব আল হাসান ফাউন্ডেশন ও ফরচুন বরিশাল রয়েছে।

অন্যদিকে পরীমনির পেজ থেকে দেশি-বিদেশি বিনোদন ও ক্রীড়াঙ্গনের ১৬১ জন তারকা ও প্রতিষ্ঠানের পেজ অনুসরণ করা হয়।

Related Articles

Back to top button