রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাকালে তিনি নিশ্চিত করেন যে, নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিক ধারাবাহিকতা ও আইনি প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। নির্দিষ্ট প্রক্রিয়া ও আইনগত ধাপগুলো শেষ করে কমিশন খুব শীঘ্রই চূড়ান্ত তফসিল জনগণের উদ্দেশে প্রকাশ করবে।

ইসি কমিশনার আরও উল্লেখ করেন, কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কাজ করে যাচ্ছে। সংবিধানের নিয়ম অনুযায়ী যথাযথ সময়ের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করতে ইসি তাদের সার্বিক প্রস্তুতি অব্যাহত রেখেছে।

Related Articles

Back to top button