সরকারি কর্মচারী হাসপাতালে ঠোঁট-তালুকাটা শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচার

দেশে প্রতিবছর প্রায় পাঁচ হাজার শিশু জন্মগতভাবে ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যার সম্মুখীন হয়। এসব শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে বিনামূল্যে বিশেষ অস্ত্রোপচার কর্মসূচি।

শনিবার (১৮ জুলাই) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ বলেন, বিশ্বব্যাপী প্রতি ৫০০ থেকে 600 নবজাতকের মধ্যে একজন ঠোঁট বা তালুকাটা সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। বাংলাদেশে প্রতি বছর প্রায় পাঁচ হাজার শিশু এই জন্মগত সমস্যার মুখোমুখি হয়। একটি সফল অস্ত্রোপচার শুধু একটি মুখ নয়, বরং একটি পুরো জীবন বদলে দেয়।

উদ্বোধন শেষে উপদেষ্টা আরও জানান:

  • স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার কাজ শুরু করেছে সরকার।

  • বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ সেবা চালু করা হবে।

  • হাসপাতালের সব কার্যক্রম ডিজিটালাইজড করার পরিকল্পনা রয়েছে।

জন্মগত ত্রুটি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সময়মতো অস্ত্রোপচার নিশ্চিত করতে সরকারের সমন্বিত উদ্যোগের কথা জানান ইসমাইল জবিউল্লাহ। বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্বোধন শেষে তিনি সরকারি কর্মচারী হাসপাতালের কল সেন্টারেরও উদ্বোধন করেন।

Related Articles

Back to top button