মানিকগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় নিষিদ্ধ সংগঠন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহাকে (৩৭) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ এলজিইডির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশরা গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
জানা গেছে, মানিকগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় রয়েছে। তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, আসামির বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় রয়েছে।



