গুলশানের ওসির মাহমুদূর রহমানের নেতৃত্বে ২৪ রোডে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২০

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অভিজাত এলাকা গুলশানে অবৈধ স্পা সেন্টারে অভিযান পরিচালনা করেছে গুলশান থানা পুলিশ।
গতকাল (১৪ মার্চ) বৃহস্পতিবার রাত দশটার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২৪ নম্বর সড়কের ৯১/বি বড়িরব (২য় তলা) অবস্থিত ক্যাসেল হাউস নামক প্রতিষ্ঠানটিতে অনৈতিক কাজ পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটির চুক্তিভিত্তিক মালিক আয়েশা সিদ্দিকা ইভা সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনের ১১/১২/১৩ ও ৭ ধারায় গুলশান থানায় মামলা রুজু করা হয়। যার মামলা নম্বর ১৯, তারিখ- ১৪/০৩/২০২৫।
জানা গছে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় এসব অবৈধ স্পা সেন্টার গড়ে ওঠে। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিচয় দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে দেধারছে চালিয়ে আসছিল বিভিন্ন অপকর্ম। আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর আরো বৃদ্ধি পাচ্ছে এসব অবৈধ প্রতিষ্ঠান।
আরও জানা গেছে, ইতিপূর্বে যারা এসব ব্যবসা করতেন তারা এখন ভোল পাল্টিয়ে বিএনপির নেতাকর্মী বা অন্যান্য রাজনৈতিক সংগঠনের পরিচয় দিয়ে ইভা ও পায়েল নামের দুই ব্যক্তির গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে তাদের নারী ও মাদক সিন্ডিকেটের তৎপরতা দিন দিন ভয়াবহ রুপ ধারন করছে।
সূত্র আরও জানা গেছে, বিগত ফ্যাসিষ্ট ও স্বৈরাচারী আ.লীগের সরকারের পরিচয়দানকারী পায়েল এর অধীনে রোড নং -২৪ বাড়ি নং ৯১/বি, বাড়িটির (২য় তলা) একটি প্রতিষ্ঠান ইভাকে চুক্তিভিক্তিক ভাড়া দেওয়া হয়েছে ও সেই ১৩০ থাকা ইভা বিরুদ্ধে নারী ও মাদকসহ কিছুদিন আগে গুলশান থানায় একটি মামলা হয়। তিনি কিছুদিন জেলও খাটেন। বর্তমানে ক্ষমতাশালী ব্যক্তিদের পরিচয় দিয়ে যথারিতি স্পা’র আড়ালে যৌনকর্মীদের পতিতা পল্লি হিসাবে গড়ে তুলেছেন উক্ত প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে গুলশান থানার ওসি মাহমুদূর রহমান বলেন, এসব কর্মকাণ্ড কোন ভাবেই চলতে দেওয়া যাবে না। আমার কাছে এসব বিষয়ে কোন অভিযোগ আসলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করে থাকি। আমি এমন কার্যক্রম দমনে সকল ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদের নিষ্ক্রিয় রাখার জন্য সর্বাত্মক সচেষ্ট রয়েছি।



