গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে অবিচল থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে

নিজেস্ব প্রতিবেদক: সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে অবিচল থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। বিতর্ক ও বিভাজন এড়াতে নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখা দরকার এই সরকারের।

গতকাল রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের কার্যকারিতায় ঘাটতি থাকায় নারীর অধিকার ও মর্যাদাবিরোধী সংগঠিত নানা তৎপরতা বেড়ে চলেছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডেও বাধা লক্ষ করা যাচ্ছে। এসবের পেছনে কোনো রাজনৈতিক মদদ রয়েছে কি না, তা বের করা দরকার।

সাইফুল হক আরও বলেন, অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের পর দিনবদলের স্বপ্ন ক্রমান্বয়ে ফিকে হতে শুরু করেছে। প্রজ্ঞা আর দূরদর্শিতার অভাবে কাঙ্ক্ষিত পরিবর্তনের বিপুল সম্ভাবনার অনেকটাই মাঠে মারা যাচ্ছে।

Related Articles

Back to top button