পল্লবী যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার প্রতিবাদে উত্তরায় যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে সন্ত্রাসীদের গুলিতে হত্যার প্রতিবাদে উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বুধবার বিকেল ৩টায় উত্তরা ১২–১৩ নম্বর মোড় থেকে শুরু হয়ে মিছিলটি আজমপুর আমির কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মিরপুর জোনের সাবেক টিম প্রধান শিমুল আহমেদ। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব মো. কামরুল জামানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। বক্তারা গোলাম কিবরিয়ার হত্যাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ড উদ্বেগজনক। এসব বর্বরতা বন্ধে সরকারের কার্যকর ভূমিকা জরুরি।শিমুল আহমেদ বলেন, “আমরা কিবরিয়া হত্যার বিচার চাই। বিগত বছরগুলোতে আমাদের অনেক ভাই গুম-খুনের শিকার হয়েছেন, তাদেরও বিচার চাই। সরকারের আমলে আর কোনো ভাই যেন গুম বা খুন না হয়।” মো. কামরুল জামান বলেন, “দুই বছর আগে আমাদের সহযোদ্ধা কিবরিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দ্রুত বিচার না হলে আন্দোলন আরও বেগবান হবে।”মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মানুষের অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচি আরও উচ্ছ্বসিত হয়ে ওঠে।



