বিনোদন ডেস্ক :অভিনেত্রী জাকিয়া বারী মম। বেশ কিছুদিন বিরতির পর ফের শুটিংয়ে ফিরেছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী যুক্ত হয়েছেন ‘রিমান্ড’ নামে নতুন একটি ধারাবাহিক নাটকে। এতে ডিবি পুলিশের ভূমিকায় দেখা যাবে তাকে। বর্তমান চলমান রাজনীতিই এ ধারাবাহিকের মূল বিষয়বস্তু। এটি রচনা ও পরিচালনা করছেন আশফাকুর রহমান।
এতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘রাজনীতি ঘিরে ধারাবাহিকটির গল্প। এরইমধ্যে আমরা বেশ কিছুদিন শুটিং করেছি। আশা করছি প্রচারে এলে দর্শকের খুব ভালো লাগবে।’
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.