স্পোর্টস ডেস্ক: নতুন একটা বছর এসেছে। ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিয়েছে ঘটনাবহুল ২০২৪। পুরো বাংলাদেশ যে বছরটায় দেখেছে পরিবর্তন। আর সেই পরিবর্তনের ঢেউ লেগেছে দেশের ক্রিকেটেও। বোর্ড থেকে শুরু করে কোচ, সবই বদলেছে। বাংলাদেশ ক্রিকেটও তাই ২০২৫ সালে পা রাখছে ভিন্ন এক রূপে।
২০২৪ সালে বাংলাদেশ ক্রিকেট পার করেছে ব্যস্ত সময়। নতুন বছরটাও দেশের ক্রিকেটে থাকছে ব্যস্ততা। জাতীয় পুরুষ ও নারী দলের ব্যস্ত সূচি থাকছে পুরো বছরেই। মাঠে বিপিএল চলার সুবাদে জানুয়ারি মাসে পুরষ ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন ঘরোয়া ক্রিকেটের বড় এই আসরে। পাকিস্তানের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে এই বছরে দেশের হয়ে ক্রিকেট শুরু করবে বাংলাদেশ।
একনজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ ক্রিকেটের ২০২৫ সালের সূচি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি: ১৯ ফেব্রুয়ারি-৯ মার্চ, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশ–জিম্বাবুয়ে : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
বাংলাদেশ–পাকিস্তান : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।
বাংলাদেশ–শ্রীলঙ্কা : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।
বাংলাদেশ–ভারত : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
বাংলাদেশ–আয়ারল্যান্ড : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.