
ভারতীয় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইঙ্গেট দীর্ঘ ১২ বছর পর আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। পাত্র কোনো অভিনেতা নন, তিনি সিঙ্গাপুরের ব্যবসায়ী উইলিয়াম ইসমাইল।
দীর্ঘদিন গোপন রাখার পর সম্প্রতি এই জুটির গায়ে হলুদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, ৪ জুলাই ভারতে ঘরোয়াভাবে তাদের গায়ে হলুদ সম্পন্ন হয়। গাঁদা ফুলে সাজানো অনুষ্ঠানস্থলে নিরাপত্তার কারণে বর-কনেকে স্পষ্ট দেখা না গেলেও অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের একটি গির্জায় অত্যন্ত ব্যক্তিগত ও ছিমছাম আয়োজনে খ্রিস্টীয় রীতিতে তাদের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে কেবল দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। বিশেষ এই দিনের জন্য জেনিফার কার্লিও ব্র্যান্ডের সাদা গাউন পছন্দ করেছেন।
এটি জেনিফারের দ্বিতীয় বিয়ে। ২০১২ সালে তিনি 'দিল মিল গায়ে' ধারাবাহিকের সহ-অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে ক্যারিয়ারে মনোযোগ দেওয়ার পর নতুন করে জীবন শুরু করায় ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে এই বিয়ের বিষয়ে জেনিফার বা উইলিয়ামের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.