
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজনই ঢাকা বিভাগের। একই সময়ে হামের নতুন উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৬২ জনের শরীরে এবং ৯৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯টি শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ৯৪ জনসহ ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৯ হাজার ৩১২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ১৬২ জনসহ এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনের। এই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.