
নড়াইলের লোহাগড়ায় স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে স্বামী সৈয়দ ফেরদৌস আলীর (২১) বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে অনশনে বসেছেন এক তরুণী (১৮)।
রোববার (২ আগস্ট) সকালে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ফেরদৌস ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে সটকে পড়েছেন।
অনশনরত তরুণী জানান, প্রায় এক বছর আগে ফেরদৌসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং চলতি বছরের ৯ এপ্রিল তাদের বিয়ে হয়। বিয়ের পর ফেরদৌস তাকে বোনের বাড়িতে নিয়ে গেলেও পরবর্তীতে স্ত্রী হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান। বাধ্য হয়ে তিনি স্বামীর বাড়িতে অনশনে বসেছেন এবং স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.