নিজেস্ব প্রদিবেদক: সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত করার দাবিতে আগামী সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর শাহবাগে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন ৩৫ প্রত্যাশীরা।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ৩৫ প্রত্যাশীদের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন মওদুদ আহাম্মেদ মিঠু। তিনি বলেন, চাকরিপ্রত্যাশীরা দীর্ঘ ১৩ বছর ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত করার দাবি জানিয়ে রাজপথে আন্দোলন, সংগ্রাম, সভা, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার ৩৫ প্রত্যাশী ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করে বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করেছে। আমরা সরকারের ৩২ বছর ঘোষিত প্রহসনের গেজেট প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক ঘোষিত চাকরিতে আবেদনের বয়সসীমা ছেলেদের ৩৫ এবং মেয়েদের ৩৭ বছর ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত রেখে তা অতি দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
মওদুদ আহাম্মেদ মিঠু বলেন, ২০ জানুয়ারি আমরা শাহবাগে সমাবেশ করব। আমরা চাই না কোনো জনদুর্ভোগ তৈরি হোক। তাই সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে যেন দেখা করার সুযোগ করে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ৩৫ প্রত্যাশীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মো. ইউসুফ জামিল, সঞ্জয় দাস, আল-আমিন রাজু, ইমাম উদ্দীন ইমামসহ কয়েকজন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.