
ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালের ইতিহাসে কখনো হারেনি তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পাঁচবার সেমিফাইনাল খেলে প্রতিবারই জিতেছে তারা।
অন্যদিকে ইংল্যান্ড এখন পর্যন্ত মোট তিনবার সেমিফাইনালে উঠেছে। ১৯৬৬ সালের আগে মোট চারবার বিশ্বকাপে খেলার সুযোগ পায় ইংল্যান্ড। এর মধ্যে দুইবার গ্রুপ পর্বে বাদ পড়ে তারা।
১৯৬৬ বিশ্বকাপ ১৯৬৬ সালের বিশ্বকাপে প্রথমবার কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে সেমিফাইনালে উঠে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে ইংল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
১৯৯০ বিশ্বকাপ দীর্ঘ দুই যুগ পর সেমিফাইনালে উঠে ইংল্যান্ড। কিন্তু পশ্চিম জার্মানির বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নেই ইংল্যান্ড।
২০১৮ বিশ্বকাপ দীর্ঘ ২৮ বছর পর ২০১৮ সালে সেমিফাইনালে সুযোগ পায় ইংল্যান্ড। কিন্তু সেমিফাইনালে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ইংল্যান্ড।
অতীতে তিনবার সেমিফাইনাল খেলে একবারই ফাইনালে উঠে শিরোপার জিতে নেয় ইংল্যান্ড। এবার ফের ফাইনালে ওঠার লড়াইয়ে আছে হ্যারি কেইনরা।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.