
অস্ট্রেলিয়ার সিডনি থেকে প্রায় ২২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ওলেন গ্রামের কাছে মহাসড়কে একটি সুটকেস দেখে মানুষের দেহের খণ্ডাংশ সন্দেহে বড় ধরনের হত্যা মামলার তদন্ত শুরু করেছিল স্থানীয় পুলিশ।
তবে ব্যাপক তল্লাশি ও ফরেনসিক পরীক্ষার পর এটি কোনো মানুষের মরদেহ নয়, বরং মানুষের আদলে তৈরি একটি 'সেক্স ডল' বলে নিশ্চিত করেছে নিউ সাউথ ওয়েলসের পুলিশ।
১০ আগস্ট ২০২৬ সোমবার পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, সুটকেসে থাকা পুতুলটিতে মানুষের পোশাক, মাথায় চুল, নাক ফোঁড়ানো এবং গায়ে কালশিটে বা আঘাতের মতো দেখতে কিছু চিহ্ন ছিল, যা দেখে যে কারও ভুল হওয়া স্বাভাবিক।
ফরেনসিক পরীক্ষার মাধ্যমে সত্যতা নিশ্চিত হওয়ার পর পুলিশ মামলাটির সমাপ্তি টেনেছে এবং সময়মতো খবর দেওয়ায় প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তিকে ধন্যবাদ জানিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.