নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে হকার সাগর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২ ফেব্রুয়ারি) ছয় দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসএম) মনিরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত সোমবার (২৭ জানুয়ারি) তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ২৬ জানুয়ারি মধ্য রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.