নিজস্ব প্রতিবেদক :সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাত একটায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার ডিসি( মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান।এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন, সাবেক মন্ত্রী আব্দুস শহীদের অবস্থানের খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যার ঘটনায় করা তিনটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.