নিজেস্ব প্রতিবেদক: সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৩৫তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ঢাকার তেজগাঁওয়ের স্থায়ী ক্যাম্পাসের বিওটি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এসইইউ ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম উভয় সভায় সভাপতিত্ব করেন।
বোর্ড সদস্যরা বিভিন্ন একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা করেন, যার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
ট্রাস্টি বোর্ড বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনাকে দিকনির্দেশনা প্রদান, চলমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যতের জন্য কৌশলগত পরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আরিফ হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান,
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট জাকির হোসেন।
Copyright © 2026 Rajdhani Suprovat - রাজধানী সুপ্রভাত. All rights reserved.